হে মানুষ ক্ষুধার পর তৃপ্তি আসে। পিপাসার পর আসে নিবারণ। জেগে থাকার পর
ঘুম আসে। অসুস্থতার পর আসে সুস্থতা। পথহারা পথ খুঁজে পাবে। দুঃখ-পীড়িতজন
পাবে সুখের দেখা। অন্ধকার কেটে যাবে। 'অতএব, সেদিন দূরে নয়, যেদিন আল্লাহ
তাআলা বিজয় প্রকাশ করবেন অথবা নিজের পক্ষ থেকে কোনো নির্দেশ দিবেন। [সূরা
মায়িদাহ : ৫২] রাতকে সুসংবাদ দিন নির্মল ভোরের। দুশ্চিন্তাগ্রস্তকে সুসংবাদ
দিন দ্রুত এগিয়ে আসা সুদিনের। বিপদগ্রস্তকে
সুসংবাদ দিন মহান আল্লাহর দয়া ও অনুগ্রহের । যখন দেখবেন মরুভূমি দীর্ঘ
থেকে দীর্ঘতর হয়েই চলছে, তখন বুঝবেন তার পরেই আছে সবুজ শ্যামল বাগান।
অশ্রুর পর হাসি। ভয়ের পর নিরাপত্তা। উদ্বিগ্নতার পর প্রশান্তি । আগুন হযরত
ইবরাহীম আলাইহিস সালামকে জ্বালায়নি। কারণ, প্রভুর আদেশ ছিল ‘হে আগুন! তুমি
ইবরাহীমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও! [সূরা আম্বিয়া : ৬৯] সমুদ্র হযরত
মুসা আলাইহিস সালামকে ডোবায়নি। কারণ, তিনি একনিষ্ঠভাবে বলেছিলেন কখনোই নয়।
আমার সাথে আছেন আমার পালনকর্তা। তিনি আমাকে পথ দেখাবেন। [সূরা শু'আরা: ৬২]
হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম [সওর] গুহায় সঙ্গীকে অভয়
দিয়ে বলেছিলেন ‘পেরেশান হয়ো না। আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। [সূরা
তাওবা : ৪০] দুরাবস্থার শিকার ও হতাশাগ্রস্থরা কেবল শাস্তি, সংকীর্ণতা ও
দুর্ভাগ্যই অনুভব করে। তাদের দৃষ্টি ঘরের দরজা-দেয়াল পর্যন্তই সীমাবদ্ধ
থাকে। এর বেশি অগ্রসর হয় না। হায়! যদি তাদের দৃষ্টি পর্দার অন্তরালের
দৃশ্যও অবলোকন করতে সক্ষম হত! তাদের চিন্তা-ভাবনা ও অণুধ্যান যদি দেয়ালের
ওপারেও পৌছত!
অতএব, সংকীর্ণমনা হবেন না। সব সময় এক অবস্থা বিরাজমান থাকে না। আল্লাহর দয়া, মেহেরবানী ও সহজতার জন্য অপেক্ষা করা সর্বোত্তম ইবাদত। যামানা পরিবর্তন হয়। কালের আবর্তন-বিবর্তন চিরন্তন। গায়েবের বিষয় অপ্রকাশ্য। প্রতিদিন জগতনিয়ন্তার নতুন নতুন শান হয়ে থাকে। মনে রাখবেন, দুঃখের পর সুখ আর সংকীর্ণতার পর প্রশস্ততা আসে।
লেখক : শেইখ ড. আয়িদ আল ক্বরনীর
বই : লা তাহযান বা হতাশ হবেন না
পাঠ নং : ১৬-দুঃখের সাথে সুখ
প্রকাশন : হুদহুদ
( চলবে ইনসাআল্লাহ )
অতএব, সংকীর্ণমনা হবেন না। সব সময় এক অবস্থা বিরাজমান থাকে না। আল্লাহর দয়া, মেহেরবানী ও সহজতার জন্য অপেক্ষা করা সর্বোত্তম ইবাদত। যামানা পরিবর্তন হয়। কালের আবর্তন-বিবর্তন চিরন্তন। গায়েবের বিষয় অপ্রকাশ্য। প্রতিদিন জগতনিয়ন্তার নতুন নতুন শান হয়ে থাকে। মনে রাখবেন, দুঃখের পর সুখ আর সংকীর্ণতার পর প্রশস্ততা আসে।
লেখক : শেইখ ড. আয়িদ আল ক্বরনীর
বই : লা তাহযান বা হতাশ হবেন না
পাঠ নং : ১৬-দুঃখের সাথে সুখ
প্রকাশন : হুদহুদ
( চলবে ইনসাআল্লাহ )

No comments:
Post a Comment