পোস্টগ্রাজুয়েট এচিভমেন্টঃ ইমদাদুল হক নোমানী

মাহমুদ হাসান: শ্রদ্ধেয় মামাজী, নিজেদের কাউকে এমন গেটাপে দেখলে কার না ভালো লাগে? সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতির প্রতিনিধি মাধ্যম আজ ২০ মার্চ শিক্ষা সনদ ও পোস্টগ্রাজুয়েট স্বীকৃতি পেলেন। কওমীর সন্তান, প্রিয় মুখ, চতুর্মুখী জ্ঞানের ধারক বাহক, আঞ্জুমানের প্রতিষ্ঠাতা শায়খুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দীক রাহ. এর সুযোগ্য বড় সাহেবজাদা, আঞ্জুমানে তা'লিমুল কুরআন বাংলাদেশের সম্মানীত সাধারণ সম্পাদক, আমার বড় মামা জনাব মাওলানা কারী ইমদাদুল হক নোমানী সাহেব।

নানাজী (নানার কাছে নাতির পত্র-২)

মাহমুদ হাসান: শ্রদ্ধেয় নানাজী,জানি, এ চিঠি তোমার কাছে পৌঁছবে না, তবুও লিখছি তুমি আমায় খুব নাছিহা ও শাসন করতে। তোমার শাসন এক সময় ভালো লাগতোনা; খুব রাগ হতো। এখন সেই শাসনগুলোই আমার জীবনের পাথেয়।জীবনের পরতে পরতে তোমাকে খুব মনে পড়ে নানাজী।

শয়তানের তালে তালে নাচতে খুব মজা পেতাম। জানতে পেরে তুমি কোমল স্বরে আমাকে বোঝাতে ধর্মীয় নিষেধাজ্ঞা। আমি তখন নিজের নফসের বিভ্রান্তিতে পরে মানতে চাইতাম না।
নানাজী,
এখন সবসময়ই পছন্দের জিনিস কিনে ব্যবহার করি। অপছন্দের জিনিস পরিহার করি। এখন আমি খুব স্বাধীন, চাইলেই নিজের ইচ্ছেমতো সব কিছু করতে পারি। তবুও আগের মতো নয়, কারন তুমি নেই। এতো স্বাধীন থেকেও নিজেকে মনে হয় পরাধীন।

শবে বরাত


আল্লাহ তাআলা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উম্মতকে একটি মধ্যপন্থি উম্মত বানিয়েছেন। কোরআনে কারীমে ইরশাদ হয়েছে-এভাবেই আমি তোমাদেরকে এক মধ্যপন্থী উম্মত বানিয়েছিযাতে তোমরা অন্যান্য লোক সম্পর্কে সাক্ষী হও এবং রাসূল হন তোমাদের পক্ষে সাক্ষী। (সূরা বাক্বারাআয়াত: ১৪২)
অর্থাৎ অন্যান্য উম্মতের তুলনায় এই উম্মতকে সর্বাপেক্ষা মধ্যপন্থী ও ভারসাম্যপূর্ণ উম্মত বানিয়েছেন। তাই এ উম্মতকে এমন বাস্তবসম্মত বিধানাবলী দেওয়া হয়েছেযা কিয়ামত পর্যন্ত মানবতার সঠিক দিক-নির্দেশনা করতে সক্ষম। অন্যান্য উম্মতের মতো মুসলমানদেরকে এমন বিধান দেয়া হয় নিযা অতি কঠিন কিংবা অতি শিথিল। আবার এই উম্মত বিশ্বাস কিংবা কর্মে

দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ রিয়াসাত আলী বিজনুরী রহ. আর নেই

দারুল উলূম দেওবন্দের স্বনামধন্য ভূতপূর্ব শিক্ষক ও সিনিয়র মুহাদ্দিস হজরত আল্লামা শায়খ রিয়াসাত আলী বিজনুরী রহ. আজ (২০ মে ২০১৭) সুবহে সাদিকের সময় ইন্তেকাল করেছেন৷ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন৷
উম্মুল মাদারিস ভারতের দারুল উলুম দেওবন্দের সাবেক শিক্ষাসচিব, তারানায়ে দারুল উলুমের লেখক, প্রবীণ মুহাদ্দিস হজরত আল্লামা শায়খ রিয়াসাত আলী বিজনুরী রহ. স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে দেওবন্দস্থ তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন৷ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷ মরহুমের ইন্তেকালে দেওবন্দের ছাত্র উস্তাদদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ নামাজে জানাযা কখন হবে তা এখনো জানা যায়নি৷
ইলমী জগতের নক্ষত্র সদৃশ্য এই আলেমের রূহের মাগফিরাত কামনা করছি।