কওমী মাদ্রাসার সকল বোর্ডের সমন্বয়ে নতুন বোর্ড গঠন

কওমী মাদ্রাসার শীর্ষ আলেমদের হাটহাজারীতে অনুষ্ঠিত আজ (১৬--১৭ইং) বৈঠকের সিদ্বান্তবলী

() সকল বোর্ডের সমন্বয়ে নতুন নামে কেন্দ্রীয় বোর্ড গঠন করা হয়
বোর্ডের নাম রাখা হয়:-
الهيئة العليا للجامعة القومية
(আল-হাইয়াতুল উলইয়া লিল-জামিয়াতিল ক্বাওমিয়্যাহ)
() চলতি বছরে সারা দেশের দাওরায়ে হাদীসের পরিক্ষা ১৫ মে শুরু হবে (পরিক্ষা ১১দিন চলবে) ইনশাআল্লাহ.....
() সারা দেশের প্রশ্ন পত্র এক হবে বলে সিদ্বান্ত গ্রহণ করা হয়
()রাজধানী তে বোর্ডের নতুন কার্যালয় তৈরির সিদ্ধান্ত গ্রীহিত হয়

কওমি মাদরাসা শিক্ষাবোর্ডগুলো বছর থেকেই অভিন্ন প্রশ্নে তাকমিল জামাতের পরীক্ষা নিবে। আজ হাটহাজারি মাদরাসায় অনুষ্ঠিত স্বীকৃতি বাস্তবায়ন কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়। বেফাকুল মাদারিসিল আরাবিয়ার যুগ্ম-মহাসচিব মাওলানা মাহফুজুল হক   তথ্য নিশ্চিত করেছেন

পরীক্ষা শুরু হবে ১৫ মে এবং শেষ হবে ২৫। অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেয়ার জন্য সরকার স্বীকৃত ছয় বোর্ডের ১১ জন প্রতিনিধির সমন্বয়ে গঠিত হয়েছেপরীক্ষা কমিটি কমিটির প্রধান বা নাজেমে ইমতেহান নির্বাচিত হয়েছেন বেফাকুল মাদারিসিল কওমিয়া, গহরডাঙ্গা বোর্ডের মাওলানা শামসুল হক। তবে নবগঠিত কমিটি শুধু বছরই দায়িত্ব পালন করবে

আজ হাটহাজারিতে স্বীকৃতি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান আল্লামা আহমদ শফী এর সভাপতিত্বে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে লাভের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। সাথে সাথে স্বীকৃতি প্রদানের জন্য মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট মহলের আনুষ্ঠানিক কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়

বৈঠকে স্বীকৃতি বাস্তবায়ন কমিটি মৌলিক দুটি সিন্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। তাহলো, পরীক্ষাগ্রহণ সনদ ইস্যু করার লক্ষ্যেআলহাইআতুল উলয়া লিলজামিয়াতিল কাওমিয়্যা বাংলাদেশনামে ছয় বোর্ডের সমন্বয় করা হবে

দ্বিতীয়ত এবছর থেকেই ছয় বোর্ড সম্মিলিত পরীক্ষা গ্রহণ করবে। পরীক্ষা শুরু হবে ১৫ মে এবং শেষ হবে ২৫ মে। পরীক্ষা গ্রহণের জন্য ১১ সদস্যের একটি পরীক্ষা কমিটি গঠন করা হয়

বৈঠকে উপস্থিত ছিলেন, আল্লামা আহমদ শফী, আল্লামা আশরাফ আলী, আল্লামা নূর হোসাইন কাসেমী, আল্লামা নূরুল হুদা ফয়েজী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মুফতি রুহুল আমীন, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুশকাত আহমদ, মাওলানা আবদুল হামিদ, মাওলানা সাজিদুর রহমান, মুফতী জসিমুদ্দীন, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মাওলানা আনাস মাদানী, মাওলানা নূরুল আমিন, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা আবদুল জব্বার জিহাদী





No comments:

Post a Comment