ছোট বোন আয়শা সিদ্দীকা এর জন্মদিনে তাকে উত্সর্গ করে

"কিসের এতো অভিমান?
আজ যে তোর জন্মদিন!

ধরণীবুকে তোর আত্মপ্রকাশের দিন!
চিত্কার করে জানিয়ে দে,
কতটা প্রচন্ড তুই!
এ ধরায় এসেছিস পবিত্রতার স্পন্দন আর নিযুত - গোপন স্বপ্ন নিয়ে।"
আমার উপর তোর কিসের অভিমান?
তুই ১৫ জানুয়ারিতে জখন এসেছিস-
নিঃশ্বাস নিচ্ছিস এই নীলাভ বৃদ্ধ গ্রহের বুকে-
তোর নিষ্পাপ প্রতিটি অশ্রু আর কান্না সত্ত্বেও,
আমি কি নির্লজ্জের মতই না হাসছিলাম-
এইজন্যই বুঝি আমার উপর এত অভিমান??
পাগলি,পরে বুঝবি
ও হাসিতে বিদ্রুপ নেই,
নেই কোনো অসুন্দরের ছায়া।
স্বার্থপরতার অস্তিত্ব নেই ও হাসিতে।
মাকড়শার জালের মতো আমার জড়িয়ে থাকা অপবিত্রতা,
হিংসা আর নকলের ঊর্ধ্বে এ হাসি।
এ হাসি অভিনন্দনের,ভালোবাসার,মায়া এবং বিস্ময়ের।
আজ থেকে তুই তাদের একজন হয়ে গেলি যে,
অভিনন্দন এবং স্বাগতম এ ধরায়,এ সংসারে...।

No comments:

Post a Comment