আমার রক্ত মাংস কওমি মাদরাসার গড়া, তাইত কওমী মাদরাসার সুসংবাদে আমার মনটা সবসময় বাকবাকুমকরে নেচেউঠে।
আমার খুব ভালোকরে মনে আছে, আমি মাদরাসায় ক্লাস থ্রিতে পড়ি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. কওমী স্বীকৃতির জন্য সমস্ত কওমীয়ানদের পলটনে ডাক দিয়েছিলেন। তখন বাবার সাথে পলটনে গিয়েছিলাম কওমী মাদরাসার স্বীকৃতির জন্য। বিকেলবেলা আছরের পরে আন্দলন আর মিছিলে এক ফাকে আমার জুতা হারিয়ে গিয়েছিলো। কওমী স্বীকৃতির জন্য আমার এটাই প্রথম আন্দলন...। আজও যদি কেউ বলে যে, কওমী মাদরাসার কল্লানের জন্য একটা লাশ চাই, ইনসাআল্লাহ সবার আগে আমিই এগিয়ে জাব....
আলহামদুলিল্লাহ ১১ এপ্রিল ২০১৭ইং. আসছে সেই কাঙ্ক্ষিত কওমি মাদরাসা সনদের আনুষ্ঠানিক সরকারি স্বীকৃতি।
মঙ্গলবার, কওমি মাদরাসা জাতীয় শিক্ষা বোর্ড বেফাকের চেয়ারম্যান শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি মাদ্দাজিল্লুহুর নেতৃত্বে ৬টি বোর্ডের ৩ শতাধিক উলামায়ে কেরামের উপস্থিতিতে স্বীকৃতির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কওমি মাদরাসার লাখো শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবী ও আমাদের আকাবির আসলাফদের স্বপ্নের বাস্তবায়ন হতে চলছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ সবচেয়ে খুশির খবর, দেশের সকল উলামায়ে কেরামের যৌথ পরামর্শ ও সিদ্ধান্তের আলোকে এই স্বীকৃতি গ্রহণ করা হচ্ছে। এতে নিঃসন্দেহে বড় ধরনের খায়ের ও বরকত আছে বলেই আমরা মনে করি।
কওমি কর্ণধারগণ কথা রেখেছেন। আসুন আমরাও আমাদের কথা রাখি। বড়দের অনুসরণ করি। কওমি কর্ণধারগণ সবাই এক হয়ে এক বাক্যে আজ স্বীকৃতি গ্রহণের পক্ষে। আমরা তাদের সাথে আছি। বড়দের অনুসরণ ও ফায়সালা মেনে নিয়ে কাজ করার মাঝেই পরবর্তী প্রজন্মের সফলতা ও কল্যাণ নিহীত।
দয়াময়, বড়দের এই ঐক্যবদ্ধ সিদ্দান্তে তুমি কল্যাণের ফায়সালা কর। সকল প্রকার অকল্যাণ থেকে আমাদের হেফাজত করো। আমিন।
বি:দ্র: মিছিলের পরে ১১০টাকাদিয়ে কেংগারু জুতা বাবা কিনেদিয়েছিল এবং জুতাটা অনেক আরামের ছিলো....

No comments:
Post a Comment