হয়তো বড় বেশী স্বার্থপর আমি,
শুধু ‘আমি’ শব্দ টাই ভাল লাগে।
যদি একজন এই ‘আমি’ কে অন্য সব আমি থেকে আলাদা করে নিতো,
তবে এই আমি আর কিছুই চাইতাম না।
হয়তো বড় বেশী সার্থপর আমি।
যদি একজন এই ‘আমি’ কে আল্ত স্পর্শ দিয়ে বুঝিয়ে যেত,
আমি আছি তোমার পাশে,
ভালবাসি মুখে না বললেও ক্ষতি ছিল না।
হয়তো বড় বেশী স্বার্থপর চাওয়া ছিল আমার।
যদি একজন এই ‘আমি’ কে দু’হাতে আগলে রাখত সারারাত,
পাছে আমার ঘুম না ভেঙ্গে যায়
ভালবাসি মুখে না বললে খুব একটা ক্ষতি ছিল না।
হয়তো বড় বেশী স্বার্থপর ইচ্ছে ছিল আমার।
সেই ‘আমি’ এই ‘আমি’ কে কখনও দেখেনি
অপরিচিত ইচ্ছে গুলো বারবার বিস্ময় করে আমাকে,
হয়তো বড় বেশী সার্থপর হয়ে গেছি আমি।
শুধু ‘আমি’ শব্দটাই ভাল লাগে এখন আমার।
No comments:
Post a Comment