বেফাকের যুগ্নমহাসচিব, জামিয়া শরইয়্যাহ মালিবাগের সিনিয়র মুহাদ্দিস, , সাহিত্যিক, লেখক, গবেষক হযরত মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহয়া রাহ. আজ (২০ মে ২০১৭) শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে কাকরাইল ইসলামি ব্যাংক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিঊন।
আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া মালিবাগ জামিয়ার প্রবীণ মুহাদ্দিস ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের যুগ্মমহাসচিব ছিলেন।
গত কিছুদিন আগে ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হলে তাকে মগবাজারের নিউরোলজী হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আবারও হার্টস্ট্রোক করলে অবস্থার আরও অবনতি ঘটে।
আল্লামা আবুল ফাতাহ ইয়াহইয়া রহ-এর ছোট ভাই মুফতি মুহাম্মদ তৈয়ব জানিয়েছেন, আজ সকালে চিকিৎসারত ডাক্তাররা তাঁকে লিখিত আকারে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেছেন।
আজ বাদ এশা মালিবাগ জামিয়ায় প্রথম জানাযা অনুষ্ঠিত হবে এবং আগামীকাল সকালে তার গ্রামের বাড়ি ময়মনসিংহের মালিডাঙ্গায় দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে।


No comments:
Post a Comment