পোস্টগ্রাজুয়েট এচিভমেন্টঃ ইমদাদুল হক নোমানী

মাহমুদ হাসান: শ্রদ্ধেয় মামাজী, নিজেদের কাউকে এমন গেটাপে দেখলে কার না ভালো লাগে? সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতির প্রতিনিধি মাধ্যম আজ ২০ মার্চ শিক্ষা সনদ ও পোস্টগ্রাজুয়েট স্বীকৃতি পেলেন। কওমীর সন্তান, প্রিয় মুখ, চতুর্মুখী জ্ঞানের ধারক বাহক, আঞ্জুমানের প্রতিষ্ঠাতা শায়খুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দীক রাহ. এর সুযোগ্য বড় সাহেবজাদা, আঞ্জুমানে তা'লিমুল কুরআন বাংলাদেশের সম্মানীত সাধারণ সম্পাদক, আমার বড় মামা জনাব মাওলানা কারী ইমদাদুল হক নোমানী সাহেব।

১৯৯৬ সালে কওমি মাদ্রাসায় শরহেজামী জামাআতে পড়াকালীন দাখিল পরীক্ষা দিয়েছিলেন আর এটার জন্য ধন্যবাদ দিতেহয় আমার আম্মাজী ক্বারীয়া তাজকিরা রহিম ও আমার বাবা মাওলানা ক্বারী আব্দুর রহিম আজমি সাহেবকে। দাখিল পরিক্ষাশেষ হওয়ার আগপর্যন্ত অলদিগদিয়ে হেল্প করেছিলেন এই দুই জন। এখানে মামার ইচ্ছা শক্তি টানইছিল খুব বেসি, তাই মুলত দাখিল পরিক্ষা দেওয়া সম্ভব হয়েছিলো। আজকে মাগরিবের পরে আম্মুকে মামার দাখিল পরিক্ষার ইতিহাস জিজ্ঞেস করেছিলাম, একদিন গভীর রাত্রে তোর বড় মামা মৌঃবাজার থেকে সুনামগঞ্জে হাজির দাখিলের বই ও টাকার জন্য.... এতটুক বলে কান্নায় ভেঙে পরলেন.... আর কিছু সুনার সৌভাগ্য হয়নি। শুরুতে নানা শায়খুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দীক রাহ. ও আসপাশের প্রিয়জন ও শিক্ষকগণ অভিমান করেন, কিন্তু পরবর্তীতে ভালো ফলাফলের জন্য মিষ্টিমুখ ও ধন্যবাদ জানান। আর নানাজী রহ. অভিমানী থাকলেও ভালো ফলাফল অর্জন করায়, খুশি হয়ে নিজেই আলিমে ভর্তি করিয়েছিলেন। হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরা উত্তীর্ণ হয়েই ফাযিল এরপর কামিল পাশ করেন। এরিসাথে দারুল ইহসান বিশ্ব বিদ্যালয় ঢাকা মেইন ক্যাম্পাস থেকে বিএ (অনার্স) কমপ্লিট করে ২০১৬ সালে সিলেট লিডিং ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজে (ইসলামি অর্থনীতি ও ব্যাংকিং) এম এ (মাস্টার্স) সফলতার সাথে (৪ পয়েন্টে ৩.৮৫ পেয়ে) উত্তীর্ণ হন।
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতির প্রতিনিধি মাধ্যম আজ ২০ মার্চ শিক্ষা সনদ ও পোস্টগ্রাজুয়েট স্বীকৃতি পেলেন। বাহ্যত, শিক্ষা জীবনের অনেক বড় এচিভমেন্ট। এ সফলতার পেছনে নাবাজী রাহ. এবং আম্মু ( ক্বারীয়া তাজকিরা রহিমের অবদানই বেশি। আজ নানাজী রহ. নেই। মামার এই সফলতার আনন্দে নানাজী রহ. জানিনা কি করতেন। আমার বিশ্বাস নানাজী ঐপারে সুখেই আছেন এবং এইপারে থাকাকালীন ছেলের জন্য, ছেলেদের জন্য এবং আপনজনদের জন্য হৃদয় উজার করে দুওয়া করেছিলেন। আর আমরা এই দুওয়াকে সংগে নিয়ে আগামীর পথ চলতে চাই...। আল্লাহ আমাদের সহায় হোন....
দুনিয়ার এ সফলতা অপূর্ণাঙ্গ। একজন মুমিনের জন্য ন্যশনাল কারিকুলামে এ জাগতিক শিক্ষাই মূল নয়। এটা অপশনাল। নানাজী রহ. এর এ শিক্ষাকে স্মরণ করে, আখেরাতের চূড়ান্ত সফলতার পথে চালার তাওফিক আল্লাহ দান করুন এবং চতুর্মুখী জ্ঞান অর্জণ যেন হয় ইসলাম প্রচারের সহায়ক!
নানাজী! আপনি শান্তিতে থাকুন। আপনার অযোগ্য, ব্যর্থ সন্তানেরা জানিনা কতটুকু আপনার বাতলে যাওয়া পথে আমরা আছি। আপনার রূহানী ফয়েজ নিয়ে, বাকি দিন যেনো এগিয়ে যেতে পারি, মাওলার দরবারে সে আকুতি...। আল্লাহ আমাদেরকে দ্বীনি স্বার্থে প্রয়োজনীয় জাগতিক জ্ঞান অর্জনের তাওফীক দান করুন। আমিন....।

1 comment:

namnguyen said...

I really loved reading your blog. I also found your posts very interesting. In fact after reading, I had to go show it to my friend and he enjoyed it as well!

Shore Excursion Da Nang city
Phong Nha Pioneer Travel
centralvietnampackagetour
viettours
mysontours


Post a Comment