কষ্ট

মাহমুদ হাসান

আমি কষ্ট দেখিনি,
কিন্তু দেয়ালে মাথা চাপড়িয়ে
চিত্কার করতে দেখেছি...!
দেখেছি একটা মানুষ কেমন করে
অসহায়ভাবে গোপনে কাঁদে...!
আমি কষ্ট দেখিনি,
দেখেছি মানুষটার টলমল চোখের
অবিরাম জলধারা...!

দেখেছি একটা মানুষ তার নিজের ভুলের জন্য নিজেকে কেমন শাস্তি দিতে পারে...!
কাছের মানুষের খানিক কষ্টে
কেমন বাঁধভাঙ্গা আর্তনাদে
বুকফাটা কান্নায় ভেসে যেতে পারে...!
আমি দেখেছি সেই কষ্টকে,
খুব কাছে থেকে দেখেছি...
হ্যাঁ আমি আমার মাঝে সেই
কষ্টের প্রতিফলন দেখেছি.....
চলে যেতে চাইলেই কি চলে যাওয়া যায়...?

ভুলে যাবো বললেই কি ভোলা যায়...?