দুনিয়ার হাসি-আনন্দ ক্ষণস্থায়ী। এখানে বালা-মসিবতের শেষ নেই। দুনিয়ার
চেহারা অনুজ্জ্বল। তার স্বভাব কপট । মানুষ এখানে অব্যাহতভাবে একের পর
বিপদ-আপদ ও দুঃখ-কষ্টে জর্জরিত হতে থাকে। আপনি এমন কোনো পিতা, স্ত্রী,
বন্ধু-বান্ধব, সাথি-সঙ্গ কিংবা ঘরবাড়ি বা অফিস-আদালত পাবেন না, যেখানে
সমস্যা নেই। এটা আল্লাহ তাআলার ফায়সালা যে, এখানে ভালো-মন্দ, ঠান্ডা-গরম
উভয়ই থাকবে। এখানে যেমন ভালো থাকবে, তেমন
মন্দও থাকবে। সুখের সাথে দুঃখও আসবে। পরিপূর্ণ সুখ ও আনন্দ কেবল একমাত্র
জান্নাতেই পাওয়া যাবে। আর জাহান্নামে থাকবে কেবল মন্দ আর মন্দঃ শাস্তি আর
শাস্তি । পবিত্র হাদীসে বর্ণিত হয়েছে ‘দুনিয়া ও দুনিয়াতে যা কিছু আছে
তার সবই অভিশপ্ত; একমাত্র আল্লাহর যিকির, যিকির সংশ্লিষ্ট বিষয়াদি এবং
আলেম ও তালেবে ইলম ছাড়া।” অতএব, বাস্তবতায় বসবাস করুন। কল্পনা ও
স্বপ্লজগতে বিরাজ করবেন না। দুনিয়া যেমন, তাকে তেমনই গ্রহণ করুন; সেভাবেই
আপনি আপনাকে অভ্যস্ত করে তুলুন। এখানে কোনো খাটি বন্ধু নেই, না কোনো স্বপ্ন
পরিপূর্ণ হবে। কেননা, পরিপূর্ণতা দুনিয়ার বৈশিষ্ট্যই নয়। এমনটি ভাববেন
না যে, আপনার স্ত্রী সবদিক থেকে আপনার মনমতো ও পছন্দসই হবে।
পবিত্র
হাদীসে বর্ণিত হয়েছে ‘কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিনা নারীকে খারাপ না
ভাবে। যদি তার কোনো অভ্যাস ভালো না লাগে, তা হলে অন্য কোনোটি ভালো লাগবে ।”
অতএব, আমাদের কর্তব্য হচ্ছে, মানিয়ে নেওয়ার দৃষ্টিভঙ্গি গ্রহণ করা। একে
অপরের কাছাকাছি আসা। ক্ষমা ও ছাড় দেওয়ার মানসিকতা পোষণ করা। সহজকে গ্রহণ
করা ও মুশকিলকে ছেড়ে দেওয়া। আমাদের কর্মকাণ্ড ও পদক্ষেপ দুরস্ত করা ও সকল
ক্ষেত্রে ক্ষমা প্রদর্শন করা।
লেখক : শেইখ ড. আয়িদ আল ক্বরনী
বই : লা তাহযান বা হতাশ হবেন না
পাঠ নং : 0২-জীবন যেমন তাকে তেমনই গ্রহণ করুন
প্রকাশন : হুদহুদ
( চলবে ইনসাআল্লাহ )
No comments:
Post a Comment