তারা কী আল্লাহ প্রদত্ত নেয়ামতের কারণে হিংসা করে



হিংসা এমন এক এসিড, যা হাডিডকেও জালিয়ে দেয়। হিংসা এক অতি প্রাচীন ব্যধি, যা দেহকে তিলে তিলে ক্ষয় করে ফেলে। হিংসুক জালিম হয়, কিন্তু নিজেকে মজলুম হিসেবে প্রকাশ করে। সে বন্ধুরূপী শত্রু। তা ছাড়া হিংসা এমন এক বিষয়, যা সকলের পূর্বে হিংসুককেই ধ্বংস করে। হিংসার কারণে আমরা অপূরণীয় ক্ষতির শিকার হই। দুশ্চিন্তা-পেরেশানী আমাদের রক্ত চুষে নেয়। আমাদের চোখের ঘুম কেড়ে নেয়। হিংসুক আগুনের গর্ত খনন করে এবং সবার আগে সে নিজেই তাতে পড়ে। হিংসা ক্লেদাক্ততা, মলিনতা, স্থায়ী দুশ্চিন্তা ও পেরেশানী ইত্যাদি রোগের জন্মদান করে। এসবের মাধ্যমে হিংসা পরম শান্তিপূর্ণ জীবনকে একেবারে ধ্বংস করে ছাড়ে। হিংসুকের সবচেয়ে বড় বিপদ হচ্ছে, সে আল্লাহ তাআলার সঙ্গে ঝগড়া করে। আল্লাহ তাআলার ইনসাফের ব্যাপারে শন্দেহ পোষণ করে । শরীয়তের সঙ্গে বেয়াদবি ও রসূলের বিরোধিতা করে। হিংসা এমন এক আশ্চর্য রোগ, যার বিনিময়ে রোগীর কোনো প্রতিদান লাভ হয় না। এ এমন এক মসিবত, যাতে লিপ্ত ব্যক্তিকোনো ধরনের সাওয়াব অর্জন করতে পারে না। হিংসুক মৃত্যু পর্যন্ত হিংসার আগুনে জুলতে থাকবে অথবা যতক্ষণ না আপনার কাছ থেকে আল্লাহ তাআলার নেয়ামত ছিনিয়ে নেওয়া হবে; কিংবা আপনার দক্ষতা ও যোগ্যতা নষ্ট হয়ে যাবে অথবা আপনি আপনার চরিত্ৰ-মাধুরী ও সৎ গুণাবলি বিসর্জন দিয়ে দিবেন। আপনি এমনটি করলে হয়তো সে সুখ পাবে। হিংসুকের অকল্যাণ থেকে আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। হিংসুকের তো সকালই হয় না, যতক্ষণ না সে তার বিষ কালো সাপের মতো কোনো নিম্পাপ দেহে সংক্রামিত করতে না পারে। অতএব, হিংসা থেকে দূরে থাকুন। হিংসুক থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন ।

লেখক : শেইখ ড. আয়িদ আল ক্বরনীর
বই : লা তাহযান বা হতাশ হবেন না
পাঠ নং : 0৩-তারা কী আল্লাহ প্রদত্ত নেয়ামতের কারণে হিংসা করে
প্রকাশন : হুদহুদ
( চলবে ইনসাআল্লাহ )

No comments:

Post a Comment