জাহেল, মূর্খ ও মন্দাচারী লোকদের থেকে বিচ্ছিন্ন হয়ে অধিকাংশ সময় আপনি আপনার ঘরেই অবস্থান করুন। এতে আপনার মানসিক স্থিরতা ও আত্মিক প্রশান্তি লাভ হবে। কল্যাণকর ও নেক কাজে বাধা প্রদানকারী বিষয় থেকে দূরে থাকা এমন এক ঔষধ, যা বুযুর্গানে দ্বীন ব্যবহার করেছেন এবং এর মাধ্যমে সফলতা লাভ করেছেন। এ কথাটিই আমি আপনাকে বলতে চাই যে, আপনি মন্দাচার, অহেতুক কথা-কাজ ও অসভ্যতা থেকে দূরে থাকুন। এতে আপনার মেধা শাণিত হবে। আপনার মর্যাদা সুরক্ষিত থাকবে। আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক স্থাপনের সুযোগ হবে। যেসকল স্থানে একত্র হওয়া ও মানুষের সঙ্গে কথাবার্তা বলাকে ভালো মনে করা হয়, তা হচ্ছে নামাযের জামাত ও জুমা; ইলমের মজলিস ও কল্যাণকর কাজে সহযোগিতা করার জায়গা। অতএব, আপনি অলসতা ও অকর্মণ্যতার স্থান থেকে দূরে থাকুন। নিজের ভুল-ভ্রান্তির জন্য কান্নাকাটি করুন। জবানকে নিয়ন্ত্রণে রাখুন এবং ঘরেই থাকুন। বেকার লোকদের সঙ্গে ওঠাবসা করা নিজের বিরুদ্ধে যুদ্ধ করার শামিল; নিজের ভিতরকার শান্তি, নিরাপত্তা ও স্বস্থিকে ধ্বংস করার নামান্তর। কেননা, এরা সাধারণত অলস, অভদ্র ও বেহুদা গল্পগুজবকারী হয়ে থাকে। অনর্থক কথাবার্তা প্রচার করে বেড়ায়। ফেতনা-ফাসাদে ইন্ধন যুগিয়ে থাকে। তারা আপনাকে এমন হতাশ করে ছাড়বে যে, আপনি মৃত্যুর আগে দশ বার মারা যাবেন। “যদি তারা তোমাদের সাথে অভিযানে বের হত, তা হলে তোমাদের অনিষ্ট ছাড়া আর কিছুই বৃদ্ধি করত না। [সূরা তাওবা : ৪৭] আমার বিশ্বাস, আপনি নিজেকে আপনার ঘরে আলাদা করে রাখবেন। নিজের কাজ করে যাবেন । হা, যদি কোথাও কোনো ভালো কাজ কিংবা কল্যাণকর কোনো বিষয় থাকে, তা হলে সেখানে অংশগ্রহণ করবেন। আপনি এমনটি করতে পারলে আপনার মন শান্ত থাকবে । সময় বাচবে। জীবন ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। জবান গীবত থেকে হেফাজতে থাকবে। কান কোনো খারাপ কথা শুনবে না। অন্তরে কোনো খারাপ ধারণা জন্মাবে না। যে-ই এই পদ্ধতি পরীক্ষা করে দেখবে, সে-ই এর ফলাফল ও উপকারিতা অনুভব করতে পারবে। যে কল্পনায় বসবাস করে, যে অনর্থক কাজে সময় নষ্ট করে, তাকে দূর থেকেই সালাম!
লেখক : শেইখ ড. আয়িদ আল ক্বরনীর
বই : লা তাহযান বা হতাশ হবেন না
পাঠ নং : 0৫-ঘরেই থাকুন
প্রকাশন : হুদহুদ
( চলবে ইনসাআল্লাহ )

No comments:
Post a Comment