প্রকৃত হত ভাগা সে, যে ঈমানের নূর থেকে বঞ্চিত; যার কাছে বিশ্বাসের সম্পদ
নেই। সে সব সময়ই ব্যর্থতা, লাঞ্ছনা ও অপদস্থতার শিকার হবে। আর যে আমার
স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, তার জীবন হবে সংকুচিত।” |সূরা তৃ-হা - ১২৪]
আত্মাকে পবিত্র করার, উদ্বিগ্নতা ও দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায়
হচ্ছে সমগ্র বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান রাখা।
প্রকৃতপক্ষে ঈমান ছাড়া জীবনের কোনো স্বাদই
নেই। মুলহিদ- যারা ঈমানের নূর থেকে বঞ্চিত, তারা তাদের জীবনের বোঝা,
শৃঙ্খল ও অন্ধকার থেকে মুক্তির কোনো পথই দেখতে পায় না। ঈমানহীন জীবন
হতভাগা জীবন। ‘আমি তাদের মনোভাবের তেমনি পরিবর্তন করে দিব, যেমনি তারা এর
প্রতি প্রথমবার ঈমান আনেনি এবং আমি তাদেরকে তাদের অবাধ্যতায় উদভ্রান্তের
ন্যায় ঘুরে বেড়াতে দিব । [সুরা আনআম : ১১০] আপনার ঈমান যত বেশি মজবুত
কিংবা দুর্বল হবে, সে অনুপাতেই আপনার সুখ, শান্তি ও সৌভাগ্য লাভ হবে। যে
কোনো ঈমানদার নর-নারী নেক আমল করবে, আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব
এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। সূরা নাহল : ৯৭]
লেখক : শেইখ ড. আয়িদ আল ক্বরনীর
বই : লা তাহযান বা হতাশ হবেন না
পাঠ নং : 0৪-ঈমানই জীবন
প্রকাশন : হুদহুদ
( চলবে ইনসাআল্লাহ )
No comments:
Post a Comment