প্রিয় নানাজী, তুমি আমার ভালোবাসা। তুমি আমাকে অনেক কিছুই দিয়েছো। তুমি আমার চাঁদ। তুমি আমার রোদ্দুর। আমি বিশ্বাস করি, তুমি আমাকে ধরে আছো এখনো।
গায়ের রঙ ছিলো কালো। আর ছিলে একদম বেটে(খাটো)। কিন্তু তোমার অন্তরটা ছিলো নিখাদ। আর খোদার ইশক্বে উজালা।তাইতো খোদার কাছে যাই চাইতে তাই পাইতে। এটাও কি তোমার চাওয়া ছিলো -আমি বা আমরা সবাই মৃত্যুর সময় তোমার পাশে না থাকি? কেন তোমার মৃত্যুর সময় ছেলে, মেয়ে, নাতি, নাত্নি আমরা কেউ তোমার পাশে থাকতে পারিনি...? এই কষ্টে আমার অন্তরটা পুড়ে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তুমি এপারে থাকতে তোমার কাছে ক্ষমা চাইতে পারিনি। তুমি কি ক্ষমা করেছো? আচ্ছা নানাজী! আমাদেরকে কি তুমি মিস করো, আগের মতো? আমরা মিস করি। খুব মিস করি, নানাজী।
ইতি
তোমার নাতি
মাহমুদ হাসান

No comments:
Post a Comment