কারও কৃতজ্ঞতার আশা করবেন না

রিফিক দিয়েছেন তার কৃতজ্ঞতা আদায় করার জন্য। কিন্তু অনেকেই তার ইবাদত না করে উল্টো তার সঙ্গে শরীক সাব্যস্ত করেছে। তার কৃতজ্ঞতা আদায় না করে অন্যের স্তুতি গেয়েছে। এতে বোঝা যাচ্ছে, মানুষের স্বভাবে অন্যায়, অস্বীকার, বাড়াবাড়ি ও নেয়ামতের না-শোকরি করার প্রবণতা প্রবল। অতএব, আপনি বিলকুল পেরেশান হবেন না। মানুষ যদি আপনার অনুগ্রহ ভুলে যায়, আপনার দয়া অস্বীকার করে, উল্টো আপনার সঙ্গে শক্রতা শুরু করে, আপনার অনুগ্রহের প্রতিদান হিংসা-বিদ্বেষ ও শক্রতা দিয়ে দিতে শুরু করে, তবুও আপনি মনোমুন্ন হবেন না। মানুষ এমনই।
"আল্লাহ ও তার রসূল নিজ গুণে তাদেরকে সম্পদশালী করে দিয়েছেন- এ ছাড়া তাদের অসন্তুষ্টির আর কোনো কারণ নেই। সূরা তাওবা : ৭৪] পৃথিবীর খোলা ডায়েরি আপনার সামনে। পৃথিবীর ইতিহাস পড়ে দেখুন। তার তার শিক্ষাদীক্ষার ব্যবস্থা করেছেন, তাকে খাওয়ানোর জন্য নিজে উপোস হয়েছে, সামর্থ্যবান হয়েছে, তখন সে-ই পিতার জন্য মহা মসিবতের কারণ হয়েছে। অবাধ্যতা, অবজ্ঞা, অসম্মান, ঘৃণা, বিদ্বেষ কোনো কিছুই বাদ দেয়নি। পিতার জন্য বরং সে এক আযাবে পরিণত হয়েছে। অতএব, যাদের দয়া-অনুগ্রহ ও ইহসানের কথা নিবোধ ছোটলোকেরা ভুলে গেছে, তারা যেন মনোমুন্ন না হন। তাদের জন্য সুসংবাদ, তারা এমন সত্তার পক্ষ থেকে পুরস্কার পাবেন, যার ভাণ্ডার কখনও শেষ হবার নয়। আমি আপনাকে বলি না যে, আপনি দয়া-অনুগ্রহ ও উত্তম আচরণ পরিত্যাগ করুন। বরং বলতে চাই, আপনি অকৃতজ্ঞতার জন্য প্রস্তুত থাকুন। না-শোকরি, কৃতঘ্নতার কারণে হতাশ হবেন না। ভালো কাজ করবেন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। এমনটি করতে পারলে আপনি সব ক্ষেত্রেই সফল হবেন। কারও অকৃতজ্ঞতায় আপনার কোনো ক্ষতি হবে না। আপনি অনুগ্রহকারী হবেন। আপনার হাত উচু হবে; যা নীচের হাত থেকে উত্তম। “আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদেরকে আহার্য দান করি এবং তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না। সূরা দাহর : ৯ সাধারণ মানুষের না-শোকরি ও অকৃতজ্ঞ স্বভাবের কথা অনেক জ্ঞানীগণও ভুলে যান। যেন তারা অকৃতজ্ঞতা সম্পর্কে এ ঐশী বাণী কখনও শোনেনইনি- আর যখন মানুষ কষ্টের সম্মুখীন হয়, তখন শুয়ে, বসে, দাড়িয়ে আমাকে ডাকতে থাকে। তারপর আমি যখন তা থেকে মুক্ত করে দিই, সে কষ্ট যখন চলে যায়, তখন সে এমন পথ অবলম্বন করে, যেন তাকে যে দুঃখ-দুর্দশা স্পর্শ করেছিল, তার জন্য সে কোনোদিন আমাকে ডাকেইনি। এভাবেই সীমালঙ্ঘনকারীদের জন্য তাদের কৃতকর্মকে সুসজ্জিত করে দেওয়া হয়েছে। সূরা ইউনুস : ১২] - Noua যদি আপনি কাউকে একটি কলম উপহার দেন আর সে ওই কলম দিয়েই আপনার বিরুদ্ধে লিখতে শুরু করে, কিংবা আপনি কাউকে ভর দিয়ে হাটার জন্য একটি লাঠি দেন আর সে ওই লাঠি দিয়েই আপনার মাথায় আঘাত করে, তা হলেও আপনি রাগাম্বিত হবেন না। মানুষের স্বভাব এমনই । আল্লাহ তাআলার সঙ্গেই যখন তাদের এ আচরণ, তখন আমি আর আপনি কে?


লেখক : শেইখ ড. আয়িদ আল ক্বরনীর
বই : লা তাহযান বা হতাশ হবেন না
পাঠ নং : ১১-কারও কৃতজ্ঞতার আশা করবেন না
প্রকাশন : হুদহুদ
( চলবে ইনসাআল্লাহ )

No comments:

Post a Comment