ইমদাদুল হক নোমানী এর রোহিঙ্গা সফরনামা-৯

প্রকৃতির অপার বিস্ময় পাহাড়-সাগরে অপরূপ কক্সবাজার। লাবণী পয়েন্ট, কলাতলী, হিমছড়ি, ইনানীসহ ১২০ কিলোমিটার দীর্ঘ সৈকত মুগ্ধ করে দেশি-বিদেশি পর্যটকদের। তেমনি মুগ্ধ হয়েছিলাম আমরাও। সাগরের ঢেউয়ের সঙ্গে মিতালি, জলকেলি, বেলাভূমিতে দৌড়ঝাঁপ ছাড়াও সন্ধ্যার সুন্দর পরিবেশ শৈল্পিক আয়োজন ছিল ঢেউয়ের ছন্দে সুরের জয়গান। মনেপড়ে যায়, আব্দুর রশীদের কথা ও সূরে কক্সবাজারের আঞ্চলিক গান-

"মধু হই হই বিষ হাওয়াইলা
হন হারনে ভালবাসার দাম ন দিলা
হন দোষখান পায় ভালবাসার দাম ন দিলা


আশাই আঁচিল তোয়ারে লয় বাইন্দুম একখান সুখেরি ঘড়
সুখের বদলে দুক্কু দিলা
হন হারনে ভালবাসার দাম ন দিলা
হন দোষখান পায় ভালবাসার দাম ন দিল

প্রেম নদি....তে অইনুর টানত আরে কেন
ফেলাই গেলা 
এনগরি কেন ভুল বোঝিলা
হন হারনে ভালবাসার দাম ন দিলা
হন দোষখান পায় ভালবাসার দাম ন দিলা
মধু হই হই বিষ হাওয়াইলা

মধু হই হই বিষ হাওয়াইলা
হন হারনে ভালবাসার দাম ন দিলা
হন দোষখান পায় ভালবাসার দাম ন দিলা।"
সপ্তাহব্যাপী দীর্ঘ সফরশেষে কক্সবাজার ছেড়ে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রার সিদ্ধান্ত নেই। সাগরভেসে আসা নিরীহ রোহিঙ্গা জনগোষ্ঠীকে রেখে যেতে মন চাচ্ছে না। বারবার মনের আয়নায় ভেসে ওঠে তাদের বিরহাতুর ছবি। দীপক চক্রবর্তীর কবিতা আবৃত্তি করে করে চেপে বসি চট্টলার যাত্রীবাহী বাসে--
"সাগর পারে টাকার থলি
ফিরবে নিয়ে দেশে
সেই আশাতেই ঝাঁপিয়ে পড়ে
বীর বাঙ্গালীর বেশে।
ভাসছে মানুষ সাগর জলে
ছোট্ট-ছোট্ট নৌকায়
আসছে নাতো কেউ এগিয়ে
প্রাণ গুলো রক্ষায়। 
ক্ষুধায় কাতর মানুষ গুলো
অনাহারেই মরছে
বিশ্ববাসী বিস্মিত আজ
অশ্রু চোখে ঝরছে।
মৃত্যুর সাথে চলছে লড়ে
অনাহারের মধ্যে
ওদের জন্যএগিয়ে আসুন
যার যা আছে সাধ্যে।"
রাত ১টা ৪৫ মিনিট। দীর্ঘ পথ পাড়িদিয়ে হাটহাজারীতে এসে নামলাম। ছাত্রহয়ে এসেছিলাম, থেকেছিলাম এ নববী কাননে (দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী) দুইবছর। আজ অধম, অতিথি নামে আবস্থান করছি মাদরে ইলমীর মেহমানখানায়।
রাত ১০টায় ঘুমানো প্রতিদিনের রুটিন। আজ জেগে আছেন। ফোনে অবস্থান জানছেন বারবার। খাদিমের হাতে চাবি দিয়ে রুমে অপেক্ষা করছেন, উস্তাযে মুহতারাম জামিয়ার ইমাম ও খতিব, ক্বিরাআত বিভাগীয় প্রধান মাওলানা ক্বারী জহিরুল হক দা. বা.। অধম কী দিয়ে এর শুকরিয়া জানাব? উস্তায ছাত্রের এ উদাহরণ বর্তমান সময়ে বিরল। রুহানী সন্তানের প্রতি হুজুরের এ মায়া ও কষ্ঠের বদলা আল্লাহই দেয়ার একমাত্র সক্ষম। 
একসাথে আছি, বন্ধুবর মাওলানা আবুল কালাম আজাদ, Haris Uddin, Aslam Bin Zahir। সকালে প্রিয় জামেয়ার উস্তাযদের সাথে মুলাকাত ও দুয়া নিয়ে রওয়ানা হব....
------
পরবর্তী, শেষকথা ইনশাআল্লাহ।

No comments:

Post a Comment